রাজশাহীর তানোরে ট্রাকচাপায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা মাকসুদা একরাম (৩৭) নিহত হয়েছেন।
রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার দেবিপুর মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আক্কাস আলী (৪০) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষা কর্মকর্তা মাকসুদা উপজেলার চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্কাস আলীর মোটরসাইকেলে চড়ে অফিসে ফিরছিলেন। পথে দেবিপুর মোড়ে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শিক্ষা কর্মকর্তা মাকসুদা একরাম। আর গুরুতর আহত হন শিক্ষক আক্কাস আলী।
ইত্তেফাক/ইউবি
