সুপ্রিমকোর্ট বার ভবন প্রাঙ্গণে রবিবার থেকে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ মেলার উদ্বোধন করেন।
এ সময় প্রধান বিচারপতি তার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি লাইব্রেরি করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছেন বলে উল্লেখ করেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) উদ্যোগে তৃতীয় বারের মতো সপ্তাহব্যাপী বইমেলা-২০১৭ শুরু হয়।
আইনজীবী সমিতি ভবনের ভিতরে নিচতলার ফাঁকা জায়গা এবং দক্ষিণ পাশের বিস্তৃত বারান্দায় বই মেলার বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। মেলা উপলক্ষে সুপ্রিম কোর্ট বারে উৎসবের-আবহ বিরাজ করছে। -বাসস।
ইত্তেফাক/এসএস
