একটানা ১৫ মাস বেতন না পাওয়ায় কুষ্টিয়ার মিরপুর সাব-রেজিষ্ট্রি অফিসের আওতাধীন ১৮ নকল নবিশের মানবেতর দিন কাটছে। বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি তাদের অস্থায়ী চাকরী জাতীয়করনের জন্য দেশের অন্যান্য নকল-নবিশদের সাথে একাত্বতা ঘোষণা করে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন। আন্দোলন কর্মসূচীর অংশ হিসাবে গেল বছরের ৪ ডিসেম্বর থেকে তারা কলম বিরতী কর্মসূচী পালন করছেন।
নকলনবিশদের কলম বিরতী কর্মসূচী পালনের কারনে দেশের অন্য স্থানের মত কুষ্টিয়ার মিরপুরেও জমিজমা সংক্রান্ত কাজে এক ধরনের স্থবিরতা দেখা দেবার পাশাপাশি জনসাধারণ পড়েছে চরম বিপাকে। মিরপুর সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ পেশায় কর্মরত সোহেল আহমেদ, সাইদুল ইসলাম, আক্কাচ আলী, সাইদুল ইসলাম, আতিকুর রহমান, সাহাদত হোসেন, সাইফুল ইসলাম, শেখ শহীদ, রাহাতুল ইসলাম, মমতাজ নাহার,সোহেলী শারমীন, সোহানা, এমেলী, রহিমা খাতুন, আফরোজা, রুনা ও রাশিদুলদের দাবী তাদের ১৫ মাসের বকেয়া পাওনা পরিশোধের পাশাপাশি তাদের চাকরী সরকারী করতে হবে।
এ জন্য তাঁরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ইত্তেফাক/এএন
