নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ৫ সেনা নিহত

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৩:০৪
 
নাইজেরিয়ায় একটি সেনা ঘাঁটিতে বোকো হারামের হামলায় পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছে। এসময় বোকো হারামের ১৫ জনের বেশি সদস্য নিহত হয়েছে। একটি সেনা সূত্র রবিবার এই তথ্য জানিয়েছে। 
 
একটি বার্তায় সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, শনিবার গভীর রাতে ইয়োব রাজ্যের জুনি ইয়াদির একটি সেনা বিগ্রেডের ওপর হামলা চালিয়েছে বোকো হারাম। তবে তিনি হতাহতের বিষয়ে বিস্তারিত জানাননি। 
 
সেনা সূত্রটি জানিয়েছে, হামলায় পাঁচজন সেনা নিহত হয়েছে ও ১৫ জনেরও বেশি বোকো হারামের সদস্য নিহত হয়েছে। 
 
রবিবার বর্নো রাজ্যের মাইদুগুরিতে বেশ কয়েকবার ভারি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সাত বছর আগে এই রাজ্য থেকেই বোকো হারামের বিদ্রোহ শুরু হয়েছিল। খবর: রয়টার্স।
 
 
ইত্তেফাক/এএসএস