নন্দীগ্রামে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৬:১৭

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীর ওপর অভিমান করে খোদাবক্স (৩৫) নামে এক কৃষক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৮মার্চ) রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খোদাবক্স মুরাদপুর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। 

শুক্রবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে খোদাবক্স গ্যাস ট্যাবলেট খায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ অপরাধ গাছের ডাল কুড়ানো!

তিনি আরও জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে।

ইত্তেফাক/নূহু