কুড়িগ্রাম-রংপুর সড়কের আগমনি নামক স্থানে মিনিবাসের নিচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
নিহতের নাম ছবর উদ্দিন (৪০)। বাড়ি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের একতা বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কাজ করার জন্য সাইকেলযোগে কুড়িগ্রাম যাওয়ার সময় রংপুরগামী একটি মিনিবাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘাতক গাড়িটি ও চালককে আটক করা সম্ভব হয়নি।-বাসস
ইত্তেফাক/কেকে
