রাজৈরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৪:৪৫
মাদারীপুরের রাজৈর উপজেলা চত্বরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খান মেলার উদ্বোধন করেন।
 
এ সময় র্নিবাহী অফিসার মিজানুর রহমান, সহকারী অফিসার (ভূমি) রোজি আক্তার, ওসি কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী ও রাজৈর প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ