উখিয়ার শীর্ষ মানবপাচারকারী জেল হাজতে

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৫:৪২
কক্সবাজারের উখিয়া উপজেলায় এক শীর্ষ মানবপাচারকারী গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতার ইসমাঈল (৩২) উপজেলার ফলিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, রবিবার রাত ১০টায় সড়কের মরিচ্যা পালং এলাকায় ব্যারিকেট দিয়ে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রিয়তোষ জানান, ইসমাঈলের বিরুদ্ধে ধর্ষণ ও মানবপাচারের মামলা রয়েছে। পুলিশের গ্রেফতার এড়াতে তিনি পালাবার চেষ্টা করছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ