ফ্রান্সের রাজধানী প্যারিসে গত বছর মার্কিন রিয়েলিটি টিভি স্টার কিম কার্দাশিয়ানের কাছ থেকে ডাকাতির ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের গ্রেফতার করে দেশটির পুলিশ।
গত বছর অক্টোবরে একটি ফ্যাশন উইকে অংশ নিতে প্যারিসের বিলাসবহুল এক হোটেলে উঠেছিলেন কিম কার্দাশিয়ান। একদিন মুখোশধারী কয়েক অস্ত্রধারী জোর করে কক্ষে ঢুকে তাকে বেঁধে ফেলে। এরপর তারা কার্দাশিয়ানের কাছ থেকে ৯০ লাখ ইউরোর স্বর্ণালংকার লুট করে।
ফ্রান্সের ওই ঘটনা নিয়ে চলতি সপ্তাহান্তে প্রথমবারের মত ৩৬ বছর বয়সী কার্দাশিয়ান মুখ খুলেছেন। তিনি বলেন, তার আশংকা ছিল, ডাকাতরা তাকে মেরে ফেলতে পারে। তিনি বলেন, ‘তারা আমাকে পেছন থেকে গুলি করতে যাচ্ছিল।’
তিনি আরো বলেন, ‘বেরোনোর কোন পথ ছিল না। ব্যাপারটা মনে আসলেই আমি হতাশ হয়ে যাই।’
ইত্তেফাক/এমএইচ
