সাতক্ষীরায় যুবলীগের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন মারুফ (৩৮) সড়ক দুঘটনায় নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার আলীপুরে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের প্রাক্তন ইউপি সদস্য শেখ আবুল হোসেনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, যুবলীগ নেতা আফজাল হোসেন মারুফ মোটরসাইকেলে কালীগঞ্জ এলাকা থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। পথিমধ্যে আলিপুর মোড় এলাকায় একটি পিকআপভ্যানের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ইত্তেফাক/ইউবি
