কাউখালীতে জাতীয় যুব সংহতি নেতার ইন্তেকাল

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ২০:২৭
পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় যুব সংহতির (জেপি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন (৪৯) সোমবার হৃদরোগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। 
 
তার মৃত্যুতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন, গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক  শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
 
এ দিকে সোমবার বিকেল সাড়ে ৪টায় কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে আসাদুজ্জামান মিলটনের জানাজার পর কাউখালী কেন্দ্রীয় কবরস্থানে  তাকে সমাহিত করা হয়। 
 
জানাজায় উপজেলা  চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, জাতীয় পার্টি (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, জেপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জেপি), যুব সংহতি, ছাত্র সমাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের  নেতা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি