কুষ্টিয়ার মিরপুরে সবুজ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় উপজেলার নওদাখাদিমপুর এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সবুজ উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকার ওহিদুজ্জামান ওরফে বুদু সর্দ্দারের ছেলে।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, সকালে নওদা খাদিমপুর এলাকার একটি বাঁশঝাড়ে সবুজের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ইত্তেফাক/এএম।
