মানিকগঞ্জে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি
”শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন” এই স্লোগানে মানিকগঞ্জে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুপুরে এই মেলার উদ্বোধন করেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত সচিব সচিব মো: বেলায়েত হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেবী, জেলা প্রশাসক (যুগ্ম সচিব) রাশিদা ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সিভিল সার্জন ইমরান আলী, পিপি আব্দুস ছালাম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহারিয়ার,অতিরিক্ত জেলা প্রশাস(রাজস্ব) মজিবুর রহমান প্রমুখ,মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া উন্নয়ন মেলা চলবে তিন দিন। মেলায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়সহ বেসরকারী মিলিয়ে শতাধিক স্টল রয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যাবিনেট মন্ত্রী পরিষদ সচিব মোহামম্মদ শফিউল আলম।
মেলার পর ৭দিন এই মঞ্চে আন্ত:উপজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলায় বর্তমান সরকারে সামগ্রিক সাফল্য তুলে ধরা হবে।
IMG0
মধুখালীতে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : আজ সোমবার ফরিদপুরের মধুখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বর্তমান সরকারের উন্নয়ন, সাফল্য ও উদ্যোগগুলো তুলে ধরার প্রয়াসে ৩দিন ব্যাপী (৯-১১) জানুয়ারী, উন্নয়ন মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে দুপুর ২.৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়াও বিকাল তিনটায় উপজেলা ম্যাল্টিপারপাস হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, আব্দুল মালেক শিকদার, আবুল কাশেম দুলু মিয়া প্রমুখ।
IMG1
জলঢাকায় উন্নয়ন মেলার উদ্বোধন
জলঢাকা, নীলফামারী সংবাদদাতা : জনগণের দারপ্রান্তে সরকারের উন্নয়ন, সফলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জলঢাকায় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ:রাশেদুল হক প্রধান। পরিপাটি ভাবে সাজানো সরকারী-বেসরকারী প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে তিন দিনের এ মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
মেলা উপলক্ষে গোটা উপজেলা পরিষদ চত্ত্বর বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান জানান, মেলা চলাকালে প্রতিদিন সন্ধ্যায় সরকারের উন্নয়ন বিষয়ে তথ্যচিত্র প্রদর্শিত হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ,শিক্ষা কর্মকর্তা মো:শাহজাহান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশফাক উজ জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদারসহ বিভিন্ন কর্মকর্তাগণ।
ইত্তেফাক/এএন
