দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৩:৪৯
 
চলতি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে ভুলের কথা স্বীকার করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, চলতি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে ভুলের জন্য যারা দায়ী তাদের সবার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
 
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
নুরুল ইসলাম নাহিদ বলেন, এরই মধ্যে দুইজনকে ওএসডি করা হয়েছে। দোষী প্রমাণ হলে সবার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
 
তিনি বলেন, কোনো ভুল-ত্রুটি হবে না কখনোই বলিনি। কম সময়ে ছাপাতে গিয়ে বইয়ে ভুল হতে পারে। ভুল থাকবে, আমরা তা সমাধান করে করে এতদিন এগিয়েছি। ছড়া ও কবিতায় যারা ভুলগুলো করেছে তারা অবশ্যই অযোগ্য।
 
ইত্তেফাক/এএসএস