যশোরের বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফিরে আসা শিশুসহ ৮৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তে থেকে শিশুসহ ৫৫ নারী-পুরুষকে আটক করা হয়।
অপরদিকে দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে শিশুসহ ৩০ নারী- পুরুষকে আটক করা হয়েছে।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আরিফুল হক জানান, আটকরা নড়াইল, লক্ষিপাশা, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের পুলিশে দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
