ফুলপুরে পানিতে ডুবে ছোট ভাইও মারা গেল, বিধবা মায়ের আহাজারি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৩:৫২
ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাতিলগাঁও গ্রামের আকাশ-বাতাস ভারি হয়ে উঠে এক বিধমা মায়ের আহাজারিতে। প্রথম ছেলে আশিকের (৭) পানিতে ডুবে মারা যাওয়ার শোক কাটিয়ে উঠতে না উঠতেই স্বামীহারা বিধমা মায়ের ছোট ছেলে হাতিমও (৪) পানিতে ডুবে মারা গেল।
 
সোমবার বিকাল পাঁচটার দিকে পরিবারের সদস্যরা হাতিমকে বাড়ির পাশের পুকুরে অচেতন অবস্থায় ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রুপসী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য শহীদুল্লাহ সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, হাতিম গ্রামের মৃত আকিকুল ইসলামের ছেলে। তার প্রথম ছেলে আশিক প্রায় ১০ বছর আগে পানিতে ডুবে মারা যায়। তিন ছেলের মধ্যে দুইজনই পানিতে ডুবে মারা গেল।
 
ইত্তেফাক/এএসএমইউ