নাসিরনগরে মন্দিরে হামলা, আওয়ামী লীগ নেতা রিমান্ডে

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৪:৫৯
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের বিচারিক আদালতে সাতদিনের রিমান্ড চাইলে শুনানি শেষে তার বিরুদ্ধে দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রবিবার রাতে তাকে গ্রামের বাড়ি চাপরতলা গ্রাম থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
 
উল্লেখ্য, নাসিরনগরের ঘটনার আটটি মামলায় এ পর্যন্ত ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত অপর আসামী নাসিরনগর সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদের ভাংচুর পরবর্তী অগ্নিসংযোগের ঘটনায় একই আদালতে রিমান্ড শুনানি চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ