ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে কয়েকদিন আগে খাসজমি দখলের উদ্দেশ্যে চার আদিবাসীসহ নয়টি ভূমিহীন পরিবারের তোলা টিনের চালা ঘর ভাঙচুর এবং খড়ের স্তূপ ও রান্না ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং ওসি আমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন ও পুলিশ মোতয়েন করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভূমিহীন সাইদুর রহমানের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে রাতে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে।’
ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘জমিটি খাস খতিয়ানভুক্ত। ঘটনাটি প্রশাসন অধিক গুরুত্বের সঙ্গে দেখছেন।’
ইত্তেফাক/এএসএমইউ
