চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী এলাকায় একদল দুর্বৃত্তের হামলায় রাসেল প্রধান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত রাসেল উপজেলার হানিরপাড় গ্রামের মৃত রমজান আলী প্রধানের ছেলে। সে 'আনিকা' নামক বালি কাটার জাহাজে বাবুর্চির কাজ করত। মঙ্গলবার সকাল ১০টার দিকে জাহাজটি কলাকান্দা ইউনিয়নের মেঘনা নদীর দশানী নামক স্থানে বালি কাটার সময় একদল লোক ট্রলারে করে এসে জাহাজটিতে উঠে স্টাফদেরকে লাঠিসোটা ও রডদিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে অনেকে নদীতে লাফিয়ে প্রাণে বেঁচে যায়। পরে রাসেলকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার জান্নাতুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল একপুত্র ও এককন্যা সন্তানের জনক।
এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার বলেন, 'লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে আর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।'
ইত্তেফাক/এসএস
