নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার মেশিন জব্দ ও একটির পাইপ ভেঙে মেশিন নদীতে ফেলে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার কচাকাটায় সহকারী কমিশনার (ভূমি) এস এম ফেরদৌস ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে। এ সময় সংকোষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় মালিকবিহীন একটির সকল পাইপ ভেঙে মেশিনটি নদীতে ফেলে দেয়া হয় এবং জব্দকৃত অপর দুইটি ড্রেজার মেশিন কেদার ইউপি চেয়াম্যানের জিম্মায় দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) এস এম ফেরদৌস ইসলাম জানান, মেশিনের মালিককে পাওয়া যায়নি। তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন কেদার ইউপি চেয়াম্যান মাহাবুবুর রহমান, কেদার ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুদ আলম ও কচাকাটা থানার পুলিশ। জানা যায়, দীর্ঘদিন ধরে একটি মহল ড্রেজার দিয়ে ওই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো।
ইত্তেফাক/এএম।
