নওগাঁর নজিপুর পাবলিক মাঠ সংলগ্ন রাস্তায় মঙ্গলবার দুপুরে একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ (৫২) নামে একজন নিহত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে নজিপুর থেকে সাপাহারগামী একটি ট্রাক অপরদিক থেকে আসা মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই আব্দুল মজিদ মারা যান।
মৃত আব্দুল মজিদ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রজনন কাজে কর্মরত ছিলেন।
ইত্তেফাক/এএম।
