প্রবীণ সাংবাদিক তাসনু আরা মোস্তাফিজ আর নেই

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৯:৫০
 
দৈনিক ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক তাসনু আরা মোস্তাফিজ আর নেই (ইন্না...রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কমফোর্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
 
মরহুমা তাসনু আরা মোস্তাফিজ দৈনিক জনতার স্টাফ রিপোর্টার কাজী মাহফুজুর রহমানের মা এবং দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মরহুম কাজী মোস্তাফিজুর রহমানের স্ত্রী।
 
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।