আক্কেলপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১১:৩৬
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
 
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে স্থানীয়দের খবরে উপজেলার তুলসীগঙ্গা নদীরপূর্ব পাশের একটি সরিষা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। জীবজন্তু মরদেহের মাথা থেকে কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে। জিনসপ্যান্ট ও জুতা থাকায় কোমর থেকে দেহের নিচের অংশটুকু অক্ষত রয়েছে। মরদেহের পাশ থেকে একটি জ্যাকেট ও মাফলার জব্দ করা হয়েছে।
 
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও যুবকটিকে হত্যার পর লাশ সেখানে ফেলে গেছে।
 
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি এখনো কেউ শনাক্ত করেনি।
 
ইত্তেফাক/এএসএমইউ