সাভারে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৩:০২
 
সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেকে র‌্যারের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
 
বুধবার ভোর থেকে ওই এলাকায় অভিযান চলে বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর মুখপাত্র মেজর মারুফ।
 
বন্দুকযুদ্ধে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/কেকে