কানাডার টরোন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। স্থানীয় সময় বুধবার তিনি টরেন্টো ত্যাগ করেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে পিয়ারসন্স বিমানবন্দরে বিদায় জানান অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব দেওয়ান মাহমুদুল হক।
ব্যক্তিগত সফরে গত ৫ জানুয়ারি টরন্টোতে এসেছিলেন শাহরিয়ার আলম। সফরকালে তিনি কোনো আনুষ্ঠানিকতায় যোগ দেননি।
ইত্তেফাক/এএসএস
