সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ২৭জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১০জন, কলারোয়া থানা থেকে পাঁচজন, তালা থানা দুইজন, কালিগঞ্জ থানা চারজন, শ্যামনগর থানা একজন, আশাশুনি থানা দুইজন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
