দেশের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বারি) মহাপরিচালক হিসেবে ড. আবুল কালাম আযাদ বুধবার যোগদান করেছেন।
বারি প্রটোকল অফিসার মাহবুবা আফরোজ চৌধুরী জানান, এ পদে যোগদানের পূর্বে ড. আবুল কালাম আযাদ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান (চলতি দায়িত্ব) এবং সার্ক এগ্রিকালচার সেন্টার এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ড. আযাদ ১৯৮১ খ্রি. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে B.Sc. Ag (Hons) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৫ খ্রি. একই বিশ্ববিদ্যালয় থেকে M.Sc. Ag (Hort.) এবং যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৯ খ্রি. Ph. D. ডিগ্রি লাভ করেন।
ড. আযাদ ১৯৮৩ খ্রি. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করেন এবং ২০০৫ খ্রি. পর্যন্ত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকতা (শস্য) এবং সদস্য পরিচালক (শস্য) হিসেবে কাজ করেন। বিভিন্ন দেশি এবং বিদেশি জার্নালে তার অর্ধশতাধিক এর বেশি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
ইত্তেফাক/ইউবি
