খুলনার দিঘলিয়ায় অবৈধভাবে দখলকৃত চার বিঘা (এক একর ২০ শতক) খাস জমি উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে দিঘলিয়া উপজেলা প্রশাসন এ জমি দখলমুক্ত করে।
জমি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষ্ণুপদ পাল এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, টিপু সুলতান নামে একজন পাট ব্যবসায়ী নগরীর রেলিগেট নগরঘাট এলাকায় ভৈরব নদীর চর ভরাট করে অবৈধভাবে চার বিঘা খাস জমি দখল করে ‘ঢাকা জুট ট্রেডিং’ নামে তার প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাগিয়ে রাখেন। পরবর্তীতে ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার হন ওই ব্যবসায়ী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষ্ণুপদ পাল বলেন, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের নির্দেশে জমিটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে প্রস্তাবিত ‘ডিসি ইকো পার্ক’নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে পার্কের সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
