চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ১ ঘণ্টার ব্যবধানে এ হত্যাকাণ্ড দুটি ঘটে।
সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে বাড়ির রাস্তা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন নজরুল ইসলাম নামে এক ব্যক্তি। নজরুল হাটবোয়ালিয়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
অপরদিকে একই উপজেলার সাহেব নগর গ্রামের বিলে জমির আইল কাটা নিয়ে গ্রামের আজমতের দুই ছেলে লালন ও কলমের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছোট ভাই লালন বড় ভাই কলমকে কোদাল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে কলম ঘটনাস্থলেই মারা যান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক টিম।
ইত্তেফাক/ইউবি
