বৃহস্পতিবার বেসিস ও বিশ্বব্যাংকের বিশেষ সেমিনার

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৯:৪২
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বেসিস এবং ওয়ার্ল্ড ব্যাংক যৌথভাবে একটি বিশেষ সেমিনারের আয়োজন করছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের তৃতীয় তলায় বিসিসি অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকরা উপস্থিত থেকে উদ্ভাবনী ইকোসিস্টেম ও ডিজিটাল এন্টারপ্রেওনারশিপ উন্নয়নে বিভিন্ন আলোচনা করবে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার প্রমুখ।
 
ইত্তেফাক/এমএইচ