জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে লিলি আক্তার (৩২) নামে এক ইতালি প্রবাসী ফুফু খুন হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের দক্ষিণ পার্শ্বে সাতপোয়া গ্রামে এ ঘটনা ঘটে। লিলি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের ইতালি প্রবাসী ইমান আলীর স্ত্রী।
ইমান আলী জানান, গত ২০০৯ সালে তিনি শ্বশুর বাড়ি থেকে ০.৮ শতক জমি ক্রয় করেন। এরপর থেকে লিলির বড় ভাই কটু মিয়ার ছেলে সুমন জমি ফিরিয়ে দেয়ার জন্য চাপ দিচ্ছিল। ৬ বছর পর ১ জানুয়ারি ইতালি থেকে স্বপরিবারে তিনি দেশে আসেন। বুধবার বিকেলে লিলি সাতপোয়া গ্রামে বাবার বাড়ি বেড়াতে যান। সন্ধ্যায় লিলি স্বামীর বাড়ি ফেরার জন্য বের হলে সুমন ছুরিকাঘাত করেন। লিলির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়। লিলিকে সরিষাবাড়ী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
ইত্তেফাক/ইউবি
