নারায়ণগঞ্জ থেকে ইবি শিক্ষার্থীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ২২:০৯
মুহিবুল্লাহ নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)  এক শিক্ষার্থীকে নারায়ণগঞ্জ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।  তিনি আল-ফিকহ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ ও শহীদ জিয়াউর রহমান আবাসিক হলের ৩১৯ নং রুমের শিক্ষার্থী। 
 
বিশ্ববিদ্যালয় ও তার বন্ধুদের সূত্রে জানা যায়, বুধবার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা থাকায় তিনি মঙ্গলবার সন্ধ্যার দিকে কলম কিনতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যান। দীর্ঘক্ষণ ধরে রুমে ফিরে না আসায় রুমমেটরা  তার মোবাইল নম্বরে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। তার বন্ধুরা রাতভর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে।  বুধবার বেলা ১১টার দিকে মুহিবুল্লাহর ব্যক্তিগত নম্বরে ফোন দেওয়া হলে নারায়ণঞ্জের এক ব্যক্তি ফোন  রিসিভ করেন। এরপর স্থানীয় লোকেরা তাকে অজ্ঞান উদ্ধার করে। পরে জ্ঞান ফিরলে স্থানীয়রা কুমিল্লার চৌদ্দগ্রামে তার বোনের বাসায় পাঠিয়ে দেয়।’
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি শৃঙ্খলাবাহিনীকে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিবে।’
 
ইত্তেফাক/ইউবি