বর্তমানে দেশের ৪ শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে : মন্ত্রীপরিষদ সচিব

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ২৩:২৬

মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, বর্তমানে দেশের ৪ শতাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বাস করছে। এখন আর কেউ না খেয়ে থাকে না, গৃহহীন থাকে না। দেশ খাদ্যে, বাসস্থানে স্বয়ংসম্পূর্ণ হয়েছে । গতকাল বুধবার মানিকগঞ্জে জেলা প্রশাসকের আয়োজনে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার সমাপণী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 
জেলা প্রশাসক (যুগ্ম সচিব) রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (এনডিসি) নাছিমা বেগম, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ, পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম, জেলা পরিষদের  চেয়ারম্যান এ্যাড. গোলাম মহিউদ্দীন, সিভিল সার্জন ডা: ইমরান আলী, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান ,মন্জুর মোহাম্মদ শাহরিয়ার,  অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিস প্রমূখ।
 
এর আগে গত ৯ জানুয়ারী সারা দেশের মতো মানিকগঞ্জে জেলা প্রশাসকের আয়োজনে শহরের  সরকারী বালক উচ্চ বিদ্যলয় মাঠে ভিডিও কন্ফান্সের মাধ্যমে এ মেলার উদ্ধোধন করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট  ৯৪ টি স্টল  এ মেলায় অংশগ্রহণ করে। মেলায় স্টলে প্রথম হয়েছে জেলা পরিষদ, দ্বিতীয় যুগ্নভাবে মানিকগঞ্জ পৌরসভা ও সড়ক ও জনপথ, তৃতীয় যুগ্নভাবে কৃষি সম্প্রাসারণ অধিদফতর ও গণকল্যান ট্রাষ্ট। নির্বাচিতদের প্রধান অতিথি ক্রেষ্ট প্রদান করেন।

ইত্তেফাক/এএন