বৃষ্টি শেষে খেলা শুরু, মুমিনুলের হাফসেঞ্চুরি

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১২:০৬
 
বৃষ্টি শেষে আবারো শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের খেলা। চা বিরতির পর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় ৪৮ রানে আটকে ছিলেন মুমিনুল। খেলা শুরুর পর দ্রুত নিজের অর্ধশতক পূর্ণ করেছেন এই দায়িত্বশীল ব্যাটসম্যান।
 
বৃষ্টি বিঘ্নিত প্রথম টেস্টে শুরুতেই ইমরুল কায়েসকে হারানোর পর ভাল জুটি গড়ার চেষ্টা করছিল তামিম ইকবাল ও মুমিনুল হক। ৫০ বলে ব্যক্তিগত ৫৬ রানে তামিমের বিরুদ্ধে এলবিডব্লিউ আবেদন করেন বোল্ট। কিন্তু তা নাকচ করে দেয় আম্পায়ার। এ সময় নিউজিল্যান্ড রিভিউ আবেদন করলে দেখা যায়, তামিমের প্যাডে আঘাত করা বলটি আলতো করে মিডেল স্টাম্প ছুঁয়ে যাবে। ফলে নিজের মাঠে দেয়া সিদ্ধান্ত বাতিল করে তামিমকে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার।
 
৬০ রানে দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশের ক্ষয়-ক্ষতি মেরামতের দায়িত্ব পরে মুমিনুল ও মাহমুদুল্লাহর হাতে।  ৮৫ রানের পার্টনারশিপ গড়ে এখনও বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।
 
ইত্তেফাক/আরএ