স্বাধীনতা সয় না

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২০:২৬

আলম তালুকদার

 

স্বাধীনতা সয় না

আমার তো ভাই সয় না

আইন কানুন সয় না

কোনোভাবেই সয় না

আমার আছে অনেক ‘পাওয়ার’

কিছুই মানতে হয় না!

এমন মজা হয় না

আছে ডলার গয়না

এই কারণে কেহই আমায়

তেমন কিছু কয় না!