ডোমারে অগ্নিকাণ্ডে সোয়েটার কারখানা ছাই

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১২:১২
নীলফামারীর ডোমার উপজেলায়  একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
 
বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার বড়রাউতা মাদরাসা পাড়া এলাকায় এসটি সোয়েটার ফ্যাক্টরি নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস ও সিভিস ডিফেন্স ডোমার স্টেশন অফিসার ভুপেন্দ্রনাথ বর্মন বলেন, ‘সকালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ৭৫টি সোয়েটার তৈরির মেশিন, সুতা, তৈরি সোয়েটার ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ