নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। বনপাড়া হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলাধীর কদিমচিলান এলাকায় নাটোর-পাবনা সড়ক পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপুর পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।’
ইত্তেফাক/এএসএমইউ
