হালুয়াঘাটে আদিবাসী কিশোরী ধর্ষিত, বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৫:১৫
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া গ্রামের আদিবাসী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে এবং  আসামিদের গ্রেফতারের দাবিতে জয়িতা মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে উপজেলা গারো স্টুডেন্ট ইউনিয়নের (গাসু) আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উত্তর বাজার শহীদ মিনার হতে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়িতা মহিলা মার্কেট চত্বরে এসে শেষ হয়।
 
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলালুজ্জামান সরকার ও থানা তদন্ত কর্মকর্তা মো. লাল মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির (গাসু) সাধারণ সম্পাদক শাওন স্টিফেন।
 
মামলার তদন্ত কর্মকর্তা মো. লাল মিয়া বলেন, ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাংড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের  জেএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থী গনেন্দ্র মানকিনের মেয়ে মালন্তিকে (১৩) একই গ্রামের সুরুজ আলীর ছেলে মো. রমজান আলী (১৫) ও আব্দুল জব্বারের ছেলে  গিয়াস উদ্দিন ওরফে গেসু (১৮) ভারত সীমান্তে নদীর তীরবর্তী নির্জনস্থানে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এ নিয়ে ধর্ষিতার মা সেলিনা মানকিন বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেন। ঘটনার ১১ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কোনো আসামি গ্রেফতার করতে পারেনি।
 
ইত্তেফাক/এএসএমইউ