নাটোরে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৬:৫৪
নাটোরে ট্রেনে কাটা পড়ে গোপাল চন্দ্র সাহা (৫০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটনা ঘটে। 
 
গোপাল চন্দ্র সাহা  সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পিটিআই এলাকার বাসিন্দা। 
 
নাটোর রেল স্টেশনের মাস্টার জমসেদ আলী জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহীগামী উত্তরা এক্সপেস ট্রেনটি এক নম্বর প্লাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় শিক্ষক গোপাল চন্দ্র সাহা লাইন পার হওয়ার সময় ট্রেন কাটা পড়ে নিহত হন।
 
ইত্তেফাক/ইউবি