র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সদস্যরা বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের উপশহর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নকল কারখানা থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী জব্দ করেছে। র্যার-১৩ পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুরের নির্বাহী ম্যাজিেস্ট্রট জোবায়ের আহমেদ।
অভিযানে এসব প্রসাধনী তৈরির সঙ্গে জড়িত নকল ওই কারখানার মালিক মোরশেদুল হক চৌধুরীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লাখ টাকা জড়িমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করে। আদালতের নির্দেশে প্রসাধনী তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল প্রকাশ্যে নষ্ট করে ফেলা হয়।
অভিযানে থাকা র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প অধিনায়ক মেজর ফকরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, ‘এমসি কসমেটিকস’ নামে পরিচালিত অনুমোদনহীন এই নকল প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী নকল তৈরি করে বাজারজাত করে আসছিল।
র্যাব কর্মকর্তা জানান, আটক কারখানা মালিক মোরশেদুল হক চৌধুরী মানুষের মুখ ও শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব কসমেটিকস দীর্ঘদিন ধরে গোপনে তৈরি ও বাজারজাত করে আসছিল।
ইত্তেফাক/এমআই
