উল্লাপাড়ায় বৃহস্পতিবার মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেছেন বাবা-মা।
এরা হল পৌরসভার উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে রিপন আলী (২৫) ও নয়ন হাসান (২০)।
ইউনুছ আলী জানান, তার দুই ছেলে মাদকের জন্য পরিবারের লোকজনকে নির্যাতন করত। নিরুপায় হয়ে তারা সন্তানদের পুলিশের হাতে তুলে দিয়েছেন।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক রিপন কুমার জানান, রিপন আলী ও নয়ন হাসানকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ইত্তেফাক/ইউবি
