মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় আসামি বাসচালক জামির হোসেনের পক্ষে চারজন সাফাই সাক্ষীর মধ্যে দুইজন সাক্ষ্য দেন।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীরের আদালতে ওই দিন দুর্ঘটনা কবলিত চুয়াডাঙ্গা ডিলাক্সে বাসের দুইজন যাত্রী সাফাই সাক্ষী দেন। এরা হলেন চুয়াডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক নাসরিন আশরাফি ও চুয়াডাঙ্গা আরামপাড়া গ্রামের শাহ নেওয়াজ রুবেল।
এ সময় রাষ্ট্র পক্ষে আইনজীবী আফসারুল মনি তাদের জেরা করেন। এর পর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ঘিওর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম সাক্ষ্য দেন। সাফাই সাক্ষীর বাকী দুইজন আদালতে উপস্থিত থাকলেও তাদের সাক্ষ্য হয়নি। এরা হলেন চুয়াডাঙ্গার দৌলতদিয়া দক্ষিণ পাড়ার হিরণ শেখ ও চুয়াডাঙ্গার দশমী গ্রামের মাহাবুব হুদা।
উল্লেখ্য, ২০১১ সালে ১৩ আগস্ট মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় দুর্ঘ্টনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের সিইও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
ইত্তেফাক/ইউবি
