বাংলার উন্নয়নে অবাক বিশ্ববাসী: রেলমন্ত্রী মুজিব

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ২০:০৫
 
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখনই উন্নয়নের জোয়ার ঘটে। গত সাত বছর দেশের প্রতিটি ক্ষেত্রের উন্নয়ন দেখে অবাক হয়েছে বিশ্ববাসী।’
 
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার অম্বরপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ও বিদ্যুত্ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
বিদ্যুত্ খাতের উন্নয়ন সম্পর্কে মন্ত্রী আরো বলেন, আগামী ৬ মাসের মধ্যে চান্দিনা উপজেলার শতভাগ পরিবার বিদ্যুতায়িত হবে এবং এক বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি পরিবার বিদ্যুত সুবিধা পাবে।
 
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া, পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক  সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম প্রমুখ।
 

ইত্তেফাক/এএম।