চীনের শিল্প মুনাফা বড় ধরনের পতনের মুখে পড়েছে। ২০১১ সালের পর এই প্রথম মুনাফায় সর্বোচ্চ পতন দেখল দেশটির শিল্প খাত। চীনসহ সারা বিশ্বে চাহিদার ধীরগতির ফলে চাপের মুখে আছে চীনা অর্থনীতি। আর এ কারণেই বড় ধরনের পতনের মুখে পড়ল দেশটির শিল্প মুনাফা। গত বছর দেশটির অর্থনীতি তিন দশকের সর্বনিম্ন গতিতে সম্প্রসারিত হয়। দেশটির সরকার এরই মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও কমিয়েছে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) জানিয়েছে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে চীনের শিল্প মুনাফা বছরওয়ারি ১৪ শতাংশ কমে ১০ হাজার ৫৫০ কোটি ডলারে (৭০ হাজার ৮০১ কোটি ইউয়ান) দাঁড়িয়েছে। —নাঈমা সুলতানা
