কক্সবাজারে পাহাড় কাটায় দুইজনের কারাদণ্ড

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ২১:০৬
কক্সবাজারে পাহাড় কাটার দায়ে দুই শ্রমিককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
 
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই শ্রমিককে এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন আবুল কাশেমের পুত্র সোনামিয়া ও আবদুল মালেকের পুত্র মো. নাছির । এ সময় তাদের কাছ থেকে মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়। 
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, আটককৃত দুইজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। স্থানীয় পরিবেশ কর্মী নামধারী দুই সাংবাদিক পাহাড় কেটে ঘর নির্মাণ করতে তাদের নিয়োজিত করেছিল বলে আটককৃত দুই শ্রমিক জানিয়েছেন। 
 
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, আটককৃত দুই শ্রমিক দেয়া স্বীকারোক্তি অনুযায়ী আরো যারা জড়িত আছে তাদের বিরদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি