সিনেমাস্কোপ মোবাইল ফিল্ম কম্পিটিশন এর চলচ্চিত্র বাছাই সম্পন্ন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৩:২৪
ইউল্যাব সিনেমাস্কোপ আয়োজিত আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের (সিএমএফসি ২০১৭) চলচ্চিত্র মূল্যায়ণের কাজ শেষ হয়েছে।
অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশের খ্যাতনামা তিন চলচ্চিত্রকার, সমালোচক এবং লেখক মতিন রহমান, প্রসুন রহমান ও বিধান রিবেরু।
 
বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশের (ইউল্যাব) এ ক্যাম্পাসে চলচ্চিত্র বাছাইয়ের কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিন বিচারক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সিএমএফসি উপদেষ্টা মুহাম্মদ সাজ্জাদ হোসেন এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর মহিম আহমেদ নাঈম।
 
আটটি দেশের মোট ২৮টি চলচ্চিত্র থেকে ছয়টি চলচ্চিত্র বাছাই করে ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য নির্ধারণ করেছেন বিচারকরা। চলচ্চিত্রগুলো হল  টমাসো একুয়ারনি (ইতালি) এর-‘ম্যাক্স’, জন ভন ব্লাঙ্ককেনসিপ (যুক্তরাষ্ট্র) এর- ‘নন ভাওয়লেন্ট ক্রিমিনাল’, আরিফ আরমান বাদল (বাংলাদেশ) এর ‘শিপ্নোলইচ্চে ইক্কো দিন’, জাহিদ হাসান ও শাহনেওয়াজ আহমেদ (বাংলাদেশ) এর  ‘নির্বান’, ‍আল আমিন সায়মন (বাংলাদেশ) এর ‘ফিশ বোন’ ও মেহরাব জাহিদ (বাংলাদেশ) এর ‘সিনেমা’।
 
এর আগে ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত সিএমএফসি ২০১৭ এর জন্য চলচ্চিত্র জমা নেয়া হয়।যুক্তরাজ্য, ব্রাজিল, ভারতসহ বিভিন্ন দেশ থেকে নয়টি এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উনিশটি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
 
ইউল্যাব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ‘সিনেমাস্কোপ’ প্রথমবারের মতো ২০১৫ সালে বাংলাদেশে মোবাইল-নির্মিত চলচ্চিত্র উৎসবের সূচনা করে। তারই ধারাবাহিকতায় সিএমএফসি ২০১৭ সংগঠনটির তৃতীয় আয়োজন।
 
সিএমএফসির এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় রয়েছে ইউল্যাব টিভি, রেডিও ক্যাম্পবাজ, ইউল্যাব ফিল্ম ক্লাব,  দ্যা ইউল্যাবিয়ান এবং পিআর-ফর-ইউ।
 
ইত্তেফাক/এমএইচ