নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার এলাকা থেকে বেগুনের বস্তার মধ্যে রাখা ৩শ ৫০ বোতল ফেনসিডিল সহ পিকআপ চালক চালক জিনারুল (৪৫) আটক করেছে লালপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জিনারুল রাজশাহী জেলার বাঘা উপজেলার হাবাশপুর গ্রামের ইমান আলীর ছেলে।
লালপুর থানা অফিসার (ওসি) আবু ওবায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ উপজেলার ওয়ালিয়া বাজার সংলগ্ন রাস্তায় অভিযান চালায়। এ সময় পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৮-৫২৫২) ভর্তি বেগুনের বস্তা তল্লাশি করে ৩শ ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পিকআপ সহ চালককে লালপুর থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমএইচ
