সীতাকুণ্ডে লরির ধাক্কায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৬:৩২
 
সীতাকুণ্ডে লরির ধাক্কায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 
 
জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বাঁশবাড়ীয়া এলাকায় একটি গ্রামে অভিযান শেষ করে গাড়িতে উঠার জন্য মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি লরি পুলিশ সদস্য বাহার উদ্দিনকে ধাক্কা দিলে তিনি আহত হন। 
 
তাকে উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়। ঘাতক লরী ও চালককে আটক করা হয়েছে। 
 
নিহত বাহার উদ্দিন নোয়াখালী জেলার সুধারাম থানার রতনপুর গ্রামের মো. বাচ্চুমিয়ার ছেলে বলে জানা গেছে। 
 
এব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‌'আহত পুলিশ সদস্যকে চমেক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।'
 
 
ইত্তেফাক/কেকে