কুমিল্লায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৯:১৫
কুমিল্লায় শুক্রবার থেকে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। 
 
মেলা উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন.এম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহফুজুর রহমান। 
 
জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় কুমিল্লার সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের ১০০টি স্টল স্থান পায়। স্টলগুলোতে সরকারের ডিজিটাল উদ্ভাবনী বিষয়ক বিভিন্ন সেবা প্রদর্শন করা হয়।
 
ইত্তেফাক/ইউবি