রংপুরে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ২০:৪৪
রংপুর কোতোয়ালি থানার পুলিশ মহানগর জায়ায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে। 
 
শুক্রবার মহনগরীর আদর্শপাড়ার বাস ভবন থেকে  তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
 
কোতোয়ালি  থানার ওসি এবিএম জাহেদুল ইসলাম জনান, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, আহত করা, সন্ত্রাস, নাশকতা, সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিল।  
 
ইত্তেফাক/ইউবি